কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ছয়টি শূন্য পদে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

পদসংখ্যা: ৬টি।

জনবল নিয়োগ: ৮৫ জন

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের নুন্যতম গতি। সাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ।

২. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের নুন্যতম গতি।

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৪টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের নুন্যতম গতি।

৪. পদের নাম: ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার

পদসংখ্যা: ০১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ

৫. পদের নাম: রিসিপশনিস্ট

পদের সংখ্যা: ০২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ই-মেইল, ফ্যাক্স, স্ক্যানার ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৭৬টি

বেতন: ৮,২৫০ -২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: কুর্মিটোলা, ঢাকা

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৪

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট