এর আগেও একবার ওয়েস্ট ইন্ডিজে সন্ত্রাসী হামলার শঙ্কার কথা শোনা গিয়েছিল। এবার যুক্তরাষ্ট্রেও একই রকমের হুমকির খবর শোনা গেছে। ডেইলি মেইল তাদের সংবাদে জানিয়েছে, একটি গ্রাফিক পোস্টারের সাহায্যে এ হুমকি দেওয়া হয়েছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম ঘিরে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ম্যাচটি হচ্ছে ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচটিকে ইঙ্গিত করেই হামলার পোস্টারটি করা হয়েছে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজেও এমন হামলার তথ্য পাওয়া গিয়েছিল। তবে আয়োজক দেশগুলোর সঙ্গে আইসিসি যৌথ বিবৃতিতে বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার বলে আশ্বস্ত করে।