কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯ (নয়টি) পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ঘূর্ণিঝড় রিমাল-এর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় বুধবার দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং টেকনিক্যাল কমিটির এক জরুরি জুম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল সভায় সভাপতিত্ব করেন।
সিভাসু’র সিনিয়র উপ পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।