ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড

সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ কোস্ট গার্ড সব উপকূল এলাকায় সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযানগুলোকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ, জেলেদের সমুদ্রে গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি সবাইকে আশ্রয়কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে। গত ২৫ মে থেকে কোস্ট গার্ডের সব স্টেশন ও আউটপোস্টগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্ত শিশু, বৃদ্ধ, নারীসহ শতশত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান করেছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমাল শেষে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে কোস্ট গার্ড। এ কর্মসূচির আওতায় কোস্ট গার্ড ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে। পাশাপাশি কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বয়স্কদের মধ্যে বস্ত্রসামগ্রী এবং বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করছে। বিজ্ঞপ্তি