ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু ও চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ মে) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
তৃতীয় ধাপে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু (প্রতীক আনারস) ৫৪৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু (প্রতীক কাপ পিরিচ) পেয়েছেন ২৯৮৮৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু (প্রতীক টিউবওয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাদপুর উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (প্রতীক চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবণী (প্রতীক কলস) ৫৯৬৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী সরকার বাবলা(প্রতীক হাঁস) পেয়েছেন ৪২৭৬৮ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান এদিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদেও শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে তাদের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, বেসরকারি ভাবে এ ৩ জন নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
অপরদিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: তাজ উদ্দিন (প্রতীক দোয়াত-কলম) ১৪৪৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন (প্রতীক ঘোড়া) পেয়েছেন ১৩৩০২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আব্দুল কাহ্হার সিদ্দিকী (প্রতীক তালা) ১৫৬৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো: বাবুল আক্তার (প্রতীক মাইক) পেয়েছেন ১৫০১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা পারভীন (প্রতীক কলস ফুটবল) ১৭১১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আকতার (প্রতীক হাঁস) পেয়েছেন ১৩৫১০ ভোট।
সহকারী রির্টানিং অফিসার ও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব রহমান এদিন রাত পৌনে ১১টারদিকে উপজেলা এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, চৌহালী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।