সংবাদ পাঠের সময় মাছি গিলে ফেললেন উপস্থাপিকা

দিব্যি খবর পড়ছিলেন, এমন সময় তাকে বিরক্ত করছিল একটা মাছি। তাই মাছিটিকে গিলে ফেললেন উপস্থাপিকা। এমন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে মার্কিন সম্প্রচারমাধ্যম বোস্টন টুয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভ্যানেসা ওয়েল্চের সাথে। 

স্কাই নিউজের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, লাইভে সংবাদ পাঠের সময় হঠাৎ একটি মাছি উপস্থাপিকার চোখে বসে। এক পর্যায়ে মাছিটি ওই উপস্থাপিকার ঠোটের ওপর বসলে তিনি তা গিলে ফেলেন। এরপর তিনি এমন ভঙ্গি করেন যেন কিছুই হয়নি। ওয়েলচের এই পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। 

মাছি গিলে ফেলার ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। নেট ব্যবহারকারীরা বিস্ময়ের সাথে ভ্যানেসার ধৈর্য দেখে অভিভূত। ইন্টারনেট ব্যবহারকারীরা পেশাদারি মনোভাবের জন্য উপস্থাপিকার প্রশংসা করেছেন। 

ভিডিওটি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন, বোস্টন টুয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভেনেসা ওয়েলচের মুখে একটি মাছি উড়ে ঢুকে গিয়েছিল। কিন্তু তিনি এমনভাবে কথা বলতে থাকেন যেন কিছুই হয়নি। এ ঘটনায় অনেকেই তার প্রশংসা করেছেন। আবার কেউ ভিন্ন মন্তব্যও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই পেশাদার এবং তার সত্যিই কোনো প্রতিক্রিয়া বা ভয় ছিল না।