৫ দিনের চীন সফরে যাচ্ছেন শেহবাজ

পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ আগামী ৪ জুন পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফর করবেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেইজিংয়ে প্রেসিডেন্ট শি’র সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী লি’র সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়াও তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি এবং গুরুত্বপূর্ণ দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

শেহবাজের এই সফর পাকিস্তান-চীন বন্ধুত্বের বহিঃপ্রকাশ। এ সময় তিনি চীনের অর্থনৈতিক ও কৃষি অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া পাকিস্তান-চীন বিজনেস ফোরামে ভাষণ দেবেন। সফরের গুরুত্বপূর্ণ দিক হবে তেল, গ্যাস, জ্বালানি, আইসিটি এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে শীর্ষস্থানীয় চীনা সংস্থাগুলোর সাথে বৈঠক করা।