কুমিরের চোয়ালে নারীর মরদেহ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কুমিরের চোয়াল থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মরদেহ। তবে কুমিরটি ওই নারীকে হত্যা করেছে নাকি ওই নারী আগে থেকেই মৃত ছিল তা জানতে তদন্ত চলছে। 

বিবিসি জানিয়েছে, হোস্টন কর্তৃপক্ষ এক নারীর নিখোঁজ হওয়ার খবর জানানোর পর তার মরদেহ খুঁজে পাওয়া যায়। যদিও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৬০ বছর। 

কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিরটিকে গুলি করে হত্যার পর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অবশ্য টেক্সাসে এমন ঘটনা বিরলই বলা চলে।

এর আগে ফ্লোরিডার লার্গ এলাকায় এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। ওই সময় ১৩ ফুট লম্বা কুমিরটিকে হত্যার পর তার চোয়াল থেকে ৪১ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক মাস পর ৮৫ বছর বয়সী এক নারী তার কুকুর নিয়ে হাঁটার সময় কুমিরের হামলার শিকার হন। সেবার ১০ ফুট লম্বা কুমিরটিকে হত্যা করা হয়।