ভারতের বিহার রাজ্যে একটি হাসপাতালে দুই ঘণ্টায় তাপজনিত কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো বহু রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যটিতে বর্তমানে ব্যাপক তাপপ্রবাহ চলছে। এমনকি তাপপ্রবাহের কারণে সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যটিতে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার সেখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮.২ ডিগ্রিতে।
খবর এনডিটিভির খবরে বলা হয়, বিহারের ঔরঙ্গাবাদের জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টায় তাপজনিত কারণে ১৬ জন মানুষ মারা গেছেন। হাসপাতালে দায়িত্বরত এক ডাক্তার বলেন, অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রোগীদের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে।