আচরণবিধি লঙ্ঘন

বিজয়নগরে ছাত্রলীগের সাবেক সেক্রেটারিকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শফিকুর রহমান রাজবীকে গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রাজবী চেয়ারম্যান প্রার্থী মো. আল জাবের (আনারস) মার্কার সমর্থক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী হাকিম মোহাম্মদ মোজাহেরুল হক।