ফের নাভিদ নাওয়াজেই ভরসা বিসিবির

স্টুয়ার্ট ল’র বিদায়ের পর নতুন কারোর দিকে না তাকিয়ে আরেক দফা পরীক্ষিত নাভিদ নাওয়াজের ওপরেই নিজেদের তরুণ ক্রিকেটারদের ভার তুলে দিলো বিসিবি। আগামী ১ জুলাই থেকে দুই বছরের চুক্তিতে বিসিবির গেম ডেভেলপমেন্টের সয্গে যুক্ত হতে যাচ্ছেন এ শ্রীলঙ্কান।

এবার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন নাভিদ। গতকালই জানা গিয়েছিল এ দায়িত্বে ফিরছেন নাভিদ। আজ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তা নিশ্চিত করেছে বিসিবি। 

২০১৮ সালে প্রথম দফায় অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন নাভিদ। তার অধীনেই দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালে শ্রীলঙ্কার সহকারী কোচের দায়িত্ব নিয়ে দেশে ফিরে যান তিনি।

তবে দুই বছর সেই নাভিদকেই আবারও যুবাদের কোচ করে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।