বাংলাদেশের জিততে চাই ১৮৩

সাঞ্জু স্যামসন ৬ বল খেলেও ১ রানের বেশি করতে পারেননি। জাতীয় দলের জার্সিতে বহুদিন পর ফেরা রিশভ পান্থ। ফিফটি তুলেই হয়েছেন রিটায়ার্ড হার্ট। সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়াও চালিয়েছিলেন তান্ডব।

তাতে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৮২ রান করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৫৩ রান করেন পান্থ। হার্দিক ৪০ রান করেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন রিয়াদ, শরিফুল, মেহেদী ও তানভীর। সাকিব আল হাসান ৪ ওভার ৪৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছেন শান্তরা।