হলিউডের একসময়ের প্রভাবশালী জুটি অভিনেতা ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিচ্ছেদ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে আইনি পক্রিয়া। বিচ্ছেদের শেষ প্রান্তে চলে এসেছে তারা। এর মাঝেই জানা গেল নিজের নামের শেষ অংশ থেকে বাবার নাম বাদ দিতে চান মেয়ে শিলোহ।
নিজের নামের শেষাংশ থেকে ‘পিট’ বাদ দিয়ে ‘জোলি’ বসিয়ে নিতে চান জোলি-পিটের সন্তান শিলোহ। তিনি নিজের নাম বদলানোর অনুরোধ করে আইনি পদক্ষেপ নিয়েছেন। গত ২৭ মে শিলো’র বয়স ১৮ পূর্ণ হয়েছে। এরপরেই নাম বদলানোর আবেদন করেছেন শিলোহ।
এর আগে ইনস্টাগ্রামে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দিয়েছেন পিট-জোলির এ সন্তান। তবে শিলোহ এর আগে এ দম্পতির আরেক মেয়ে ভিভিয়েন ও জাহারা তাদের নাম থেকে ‘পিট’ বাদ দিয়ে দিয়েছেন। এছাড়াও ম্যাডক্স, প্যাক্স এবং নক্সও ‘পিট’ নাম ব্যবহার করেন না। তবে আইনিভাবে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দেওয়ার পদক্ষেপ শিলোহ প্রথম নিলেন।
ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।
২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করতেই ২০১৬ সালে বিচ্ছেদ হয় জোলি-পিটের। দুজনের বিচ্ছেদ ও সম্পত্তির বন্টনের লড়াই পৌঁছায় আদালতে। এখনো উভয়ের মামলা চলমান রয়েছে।