দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেইলিবারি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে পাঁচ দিনব্যাপী ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এজারটন সেন্টারের সহযোগিতায় ১১-১৫ জুন ময়মনসিংহের ভালুকায় হেইলিবারি ভালুকার স্থায়ী সুবিশাল ক্যাম্পাসে হবে এই কনফারেন্স। গতকাল শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে হোইলিবারী ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি জানান, বিশ্বের নম্বর ওয়ান বিশ্ববিদ্যালয় এমআইটি এবং হেইলিবারি ভালুকার এই যৌথ অগ্রণী উদ্যোগ শিক্ষার্থীদের নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সে এমআইটির চারজন ফ্যাকাল্টি মেম্বারসহ ছয়জন এমআইটি গ্র্যাজুয়েটের তত্ত্বাবধানেই ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবনী শক্তিকে উন্নত স্তরে প্রসারিত করা এবং একটি কার্যকর সমাধানের লক্ষ্যে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত ১১-১৪ বছর বয়সী ১০০ শিক্ষার্থী। বিজ্ঞপ্তি