প্রিমিয়ার ব্যাংকের মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায়

বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ‘মিরপুর সেকশন-১ শাখা’ নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জুন) এ শাখার উদ্বোধন করা হয়। শাখাটির ঠিকানা— রবিউল প্লাজা, তৃতীয় তলা, প্লট নং শি-১/খ, রোড নং ১, সেকশন-১, মিরপুর, ঢাকা।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর আনুষ্ঠানিকভাবে এই স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম মোল্লা, ডিএনএস গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন ডিপজল এবং রাতাসা গ্রুপের পরিচালক শাহনেওয়াজ সাবি বিন আওয়াল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; এসইভিপি ও চিফ এইচআর অফিসার মামুন মাহমুদ; ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন মো. তারেক উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।