সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড। প্রতিষ্ঠানটিতে পিওডি বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়াটারএইড।
বিভাগ: পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট (পিওডি)।
পদ: পিওডি অফিসার
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা এ–সংক্রান্ত বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে ভালো।
অতিরিক্ত যোগ্যতা: বাংলাদেশর শ্রম আইন, এইচআর প্রিন্সিপাল ও প্র্যাকটিস সম্পর্ক বিস্তর জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও এইচআর সফটওয়্যার বা প্রোগ্রামের কাজ জানতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
বেতন: মাসিক বেতন ৬৩ হাজার ৯৬৪ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, গ্র্যাচুইটি, সঙ্গী, সন্তানসহ কর্মীর চিকিৎসা সুবিধা ও মোবাইল বিলসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দীর্ঘমেয়াদি)।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও Apply Now ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।