অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইস্টার্ণ ব্যাংক

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক খাতের বেসরকারি প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে সিআরএম ডিভিশনে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (এও-জেও) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ইস্টার্ণ ব্যাংক পিএলসি।

বিভাগ: রিটেইল রিস্ক, সিআরএম ডিভিশন।

পদ: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (এও-জেও)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। ।

অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। তবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও Apply Now ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।