প্রথমার্ধেই শিরোপা সুভাস পাচ্ছে বাংলাদেশ

টানা চতুর্থ শিরোপা থেকে আর কুড়ি মিনিট দূরে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে তারা নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে আছে ২৪-১০ পয়েন্টে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের জনাকীর্ণ গ্যালারির সামনে অপ্রতিরোধ্য রূপে ধরা দিয়েছে স্বাগতিকরা। ম্যাচের অষ্টম মিনিটে নেপালকে অল-আউট করে প্রথম লোনা অর্জন করে বাংলাদেশ।

দ্বিতীয় লোনারও সুযোগ ছিল। প্রথমার্ধে বাংলাদেশের শেষ রেইডে মিজানুর রহমান নেপালের দু'জনকে অল-আউট করার সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন। তবে নেপালের দুই ডিফেন্ডার অসাধারণ ব্লকে রুখে দেন ভয়ঙ্কর হয়ে ওঠা মিজানুরকে।

এর আগের তিন আসরে বাংলাদেশ কেনিয়াকে দুবার এবং চাইনিজ তাইপেকে একবার হারিয়ে শিরোপা জিতেছিল।