মেট্রোরেলে সমুচা খেয়ে সিটের নিচে উচ্ছিষ্ট ফেললেন নারী

অসহ্য যানজট থেকে মুক্তি দিয়ে যাতায়াত ব্যবস্থা সহজ করে তুলেছে মেট্রোরেল। আর সেই মেট্রোরেলে বসেই নিষেধাজ্ঞা অমান্য করে সমুচা দিয়ে নাস্তা সারলেন দুই নারী। এ সময় সমুচার উচ্ছিষ্ট মেট্রোরেলের সিটের নিচে ফেলতে দেখা গেছে এক নারীকে। 

ঘটনাটি ভারতের দিল্লির। সমুচা দিয়ে তাদের নাস্তা করার বিষয়টি ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়েছে কেউ। এরপরই ধেয়ে এসেছে বিভিন্ন ধরনের মন্তব্য।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, মেট্রোর সিটে দুই নারী বসে সমুচা খাচ্ছেন। খাওয়ার সময় মেট্রোর সিটের নিচে বর্জ্য ফেলে দিতে দেখা যায় একজনকে। 

এই ভিডিওটি ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে। এছাড়া বহু নেটিজেন তাদের এই কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

একজন লেখেন, তারা পিৎজা, বার্গার কিংবা স্টারবাক খেতে পারত কিন্তু সমুচা নয়। আরেকজন লিখেছেন, তারা তো খাবার খাচ্ছে, মারামারি বা নাচানাচি করেনি। অপর আরেকজন লিখেছেন, মেট্রোতে খাবার খাওয়া নিষিদ্ধ।