২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত ক্যারিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।
এমনিতেই সিনেপাড়ার সেলেবদের নিয়ে নিত্য চর্চা চলে সামাজিকমাধ্যমে। আবার ভক্তরা তাদের নানান রকমের নামও দিয়ে থাকেন। অনেক সময় তারকারা এসব নাম পছন্দ করেন, আবার অনেক সময় অপছন্দ করেন। যেমন ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেউ অ্যাশ বললে পছন্দ করেন না জয়া বচ্চন, আলুজি বলে ডাকলে পছন্দ করেন না আলিয়া ভাট, ক্যাটরিনাও পছন্দ করেন না তার সিনেপাড়ার দেওয়া নাম।
ক্যাটরিনাকে বরাবরই ক্যাট বলে ডাকতেই সবাই পছন্দ করেন, কিন্তু ক্যাটরিনা মোটেও তা পছন্দ করেন না। তিনি নিজে জানেনও না এই নাম এলো কোথা থেকে। একবার এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, এই নামে আমায় ডাকলে খুব অস্বস্তি হয়। ভাল লাগে না। তবে ইন্ডাস্ট্রির অনেক ক্ষেত্রেই এখন এই নাম ছড়িয়ে পড়েছে।
ক্যাটরিনা কোনো সম্পত্তি বা বাড়ি কেনেননি বিটাউনে, ভাড়া করা ফ্ল্যাটেই দীর্ঘদিন থাকতেন তিনি। বিয়ের পরও বিরাট-আনুশকার পাশের একটি ফ্ল্যাট ভাড়াতে নিয়েছেন তারা। তবে ক্যাটরিনার জীবনে জড়িয়ে রয়েছে আরও রহস্য, যা জানলে অবাক হবেন।
ক্যাটরিনার লুকের বার্বিডল রয়েছে, বলিউডের তিনি একমাত্র অভিনেত্রী, যার অবয়বে তৈরি করা হয়েছে বার্বি মডেল। সার্চ ভলিউমে ক্যাটরিনার নাম বারে বারে ওপরে উঠে আসতে দেখা যায়। নেটদুনিয়ায় সর্বাধিক সার্চ করা বলিস্টারের মধ্যে তিনি অন্যতম। সব থেকে বেশি কাজ করেছেন তিনি অক্ষয় কুমারের বিপরীতে, মোট ৬ ছবি। ৫টি করেছেন সালমান খানের বিপরীতে।