গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় ফারজানা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

সোমবার (৩ জুন) বিকালে শহীদনগর ২ নম্বর গলির একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। লালবাগ থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

হাসপাতালে ফারজানার ভাই মো. হানিফ জানান, আগের স্বামীকে তালাক দিয়ে গত তিন মাস আগে ফারজানা রিকশাচালক রানা নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। আগের সংসারে তার দুই সন্তান আছে।

ফারজানা শারীরিক প্রতিবন্ধী। আজকে বিকালের দিকে বাসায় দরজা আটকে গলায় ফাঁস দেন তিনি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।