এগিয়ে দেব, পিছিয়ে হিরণ

পশ্চিম মেদিনীপুরের অন্যতম লোকসভা কেন্দ্র ঘাটালে চলছে দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই। এই আসনে বিজেপি প্রার্থী হিরণের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রার্থী দেব। শেষ খবর পাওয়া পর্যন্ত এই কেন্দ্রে এগিয়ে আছেন টলিউড অভিনেতা দেব। 

এর আগে সকালে পৌনে ৯টা পর্যন্ত হিরণের থেকে অল্প ব্যবধানে পিছিয়ে ছিলেন দেব। ফলে ঘাটাল লোকসভা কেন্দ্র যে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বেশ স্পষ্ট।

দেড় মাসের বেশি সময় ধরে চলা ভোটগ্রহণের পর আজ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে। আজ স্থানীয় সময় সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। দেশটির নতুন সরকার গঠন করবে কে তা ভোট গণনা শেষে আজই জানা যাবে।