দিল্লিতে কংগ্রেস সদর দফতরের সামনে সমর্থদের উল্লাস

একসময় ৪০০ আসনের বেশি আসনে জিতবে বিজেপি এমন ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদিসহ দলটির নেতাকর্মীরা। বুথ ফেরত পোলের হিসাবও বলছিল বিপুল আসনে জিতবে বিজেপি। তবে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছে জাতীয় কংগ্রেসের জোট ইন্ডিয়া। 

বিকাল ৩টা পর্যন্ত বিজেপির জোট এনডিএ ২৮৯ আসনে এগিয়ে ছিল। অন্যদিকে কংগ্রেসের জোট এগিয়ে রয়েছে ২৩৫ আসনে। বেশ কয়েকটি রাজ্যে হিসাব পাল্টে গেছে। কংগ্রেস সমর্থকরা উৎসবে মেতে উঠেছেন। দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বাইরে উদযাপন শুরু করে দিয়েছে কংগ্রেস সমর্থকরা।