চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় জালভোট দেওয়ার অপরাধে ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) প্রসান্ত চক্রবর্তী। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে তিনি এ জরিমানা করেন।
জরিমানা করা চারজন হলেন মো. বুলবুলকে ৫০ হাজার টাকা, মো. রিফাতকে ২০ হাজার টাকা, মো. আক্কাস উদ্দিনকে ১০ হাজার টাকা ও মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার ওসি মো. তোফায়েল আহমেদ বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, পৌরসভার জলদী এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন।