৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ২

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায় তিন বছরের এক শিশুকে র্ধণের পর  হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ওই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত হলো, নিরব হোসেন (১৯) ও সাজেদুল (১৬)। তারা বাইমাইল এলাকায় বাসা ভাড়া থাকে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বাইমাইল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে সন্ধ্যায় নিহতের পিতা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে। গতকাল সকালে রমিজের বাড়ির দেয়াল ও সীমানা প্রাচীরের গলিতে ওই শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।