রাজধানীর সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩০) এক যুবক নিহত হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে বলে জানা গেছে। গত রাতের যে কোন সময় এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে। উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো। ভোরে খবর পেয়ে সায়দাবাদ হানিফ বাস কাউন্টারের সামনে রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, রাতে কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয়রা কেউই জানাতে পারেনি কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।