ছবিতে মেসিদের অনুশীলন

কোপা আমেরিকাকে সামনে রেখে দক্ষিণ ফ্লোরিডাতে অনুশীলন করছেন লিওনেল মেসি-আনহেল ডি মারিয়ারা। আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফ্লোরিডায় অনুশীলনে মেসি

তার আগে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এর প্রথমটি আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচটি হবে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে।

আর্জেন্টিনার অনুশীলন

১৪ জুন দ্বিতীয় ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে। ওই ম্যাচে মেসিরা প্রতিদ্বন্দ্বিতা করবেন গুয়াতেমালার বিপক্ষে।

শিষ্যদের অনুশীলনে কড়া চোখ লিওনেল স্কালোনি

এই ম্যাচগুলোকে সামনে রেখেই শিষ্যদের প্রস্তুত করছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ