ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সূত্র মতে, মির্জা ফখরুল বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ান হাই কমিশনার কার্যালয়ে ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন। এরপর পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এই বৈঠক হয়।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।