নড়াইলে বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নড়াইল জেলা আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে তারা এ আনন্দ মিছিল করে। শহরের মুচিরপোল টাউন ক্লাব এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাবেব সামনে এসে শেষ  হয়। এ সময় বাজেটকে স্বাগত জানিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। 

যুবলীগ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট্ সৈয়দ শরিফুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ তুফান, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর সিকদার প্রমুখ।

বক্তারা ঘোষিত বাজেটকে জনকল্যাণমুলক আখ্যায়িত করে বলেন, বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। কর্মসূচিতে জেলা যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।