২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বেড়েছে। এ বিভাগের জন্য ২ হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বেড়েছে। সর্বোচ্চ আদালতের জন্য বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা।
সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।
এ অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা। বাজেটের মূল বরাদ্দের হিসাবে এবার বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। গত অর্থবছরে সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার বিভাগের জন্য সংশোধিত বরাদ্দের হিসাবে এবার বরাদ্দ বেড়েছে ৩১৭ কোটি টাকা।