ল্যাপটপের দাম কমবে

দেশীয় ল্যাপটপ উৎপাদনকারী শিল্পকে সুবিধা দিতে আগামী অর্থবছর থেকে ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ সেøাগান বাস্তবায়নের উদ্দেশ্যে ল্যাপটপ পণ্যটি দেশীয় ভোক্তাদের কাছে সহজলভ্য করতে এবং নকল বা রিফারবিশড ল্যাপটপ ক্রয়ের মাধ্যমে প্রতারণার হাত থেকে ক্রেতাদের রক্ষা করতে ল্যাপটপের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। একই সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহার করার সুপারিশ করছি। এতে সর্বমোট করভার ৩১ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৫০ শতাংশে গিয়ে দাঁড়াবে।