যুক্তরাষ্ট্রের কাছে হারকে পাকিস্তানের জন্য ‘অপমান’, বললেন আকমল

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করায় আবেগ সামলাতে পারেননি পাকিস্তানের বহু সাবেক ক্রিকেটার। দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল তো বাবর আজম ও তার দলের এই ফলাফলকে ‘অপমান’ বলে অভিহিত করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও প্রকাশ করে কামরান এই মন্তব্য করেছেন।

সেখানে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় অপমান সুপার ওভারে ম্যাচ হেরে যাওয়া। এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। যুক্তরাষ্ট্র অসাধারণ খেলেছে। তাদের নিচের সারির দল মনে হয়নি। তারা পরিপক্কতার যে স্তর দেখিয়েছে মনে হচ্ছিল তারা পাকিস্তানের উপরে অবস্থান করছে।’