হবিগঞ্জে ৬ ট্রাক ভারতীয় চিনিসহ ছয়জন গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানা গেছে, ভারতীয় চিনি নিয়ে কয়েকটি ট্রাক চোরাচালানের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- বৃহস্পতিবার রাতে এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন তিতারকোনা নামকস্থানে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।