মাথা খাটাও

আজকের প্রশ্ন

কাঁচাতে যেই ফল সর্বজনে খায়,

পাকলে সেই ফল গড়াগড়ি যায়।

বলতে হবে সেই ফলের নাম কী? উত্তর লিখে পাঠাও ডাক বা কুরিয়ারে ‘বিভাগীয় সম্পাদক, মিঠাই, দৈনিক দেশ রূপান্তর, রূপায়ণ ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা-১০০০’ এই ঠিকানায় অথবা ই-মেইল করতে পারো

classroom@deshrupantor.com  এই ঠিকানায়। ইমেইলে উত্তর পাঠালে বিষয় লিখে দেবে ‘মাথা খাটাও-এর উত্তর’। উত্তরের সঙ্গে যুক্ত করে দেবে নাম, ঠিকানা, বয়স, স্কুলের নাম ও শ্রেণি। পরের সংখ্যায় প্রকাশিত হবে বিজয়ীর নাম। প্রতি মাসের সর্বোচ্চ সঠিক উত্তরদাতা হবে মাসসেরা উত্তরদাতা। মাসসেরা উত্তরদাতা পাবে ১০০০ টাকা অর্থমূল্যের বই উপহার।           

গত সংখ্যার উত্তর : ক্যালেন্ডার

সঠিক উত্তরদাতা : সাব্বির আহমেদ বাবর, রুমি আক্তার,  ইধান্ত খান নূর মোহাম্মদ, মুয়াজ, মাহির, আয়েশা সিদ্দীকা।