বৈশ্বিক ডেইরি সমবায় আরলা ফুডসের স্থানীয় অঙ্গপ্রতিষ্ঠান এবং ‘ডানো’-এর প্রস্তুতকারক আরলা ফুডস বাংলাদেশ গাজীপুরে নতুন ইউএইচটি ফ্যাক্টরির উদ্বোধন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের সঙ্গে প্রায় ১৫ মিলিয়ন ইউরোর যৌথ বিনিয়োগের মাধ্যমে ফ্যাক্টরিটি বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের পুষ্টির প্রতিশ্রুতিসহ দেশে আধুনিক, নিরাপদ এবং টেকসই দুগ্ধ উৎপাদনের জন্য একটি নতুন মানদণ্ড হতে চলেছে। বিজ্ঞপ্তি