কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন একই ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।