পাওয়ার-প্লেতে ভারতের ৫০, পাকিস্তানের শিকার ৩

১৯ রানের মধ্যেই দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারালেও পাওয়ার প্লেতে খারাপ করেনি ভারত। আর কোনো উইকেট না হারিয়ে দলটি প্রথম ৬ ওভারে তুলেছে ৫০ রান। 

অক্ষর প্যাটেল ও রিশাভ পান্থ, দুজনই অপরাজিত ছিলেন ১৫ রান করে। পাকিস্তানি ফিল্ডাররা অবশ্য দুটি কঠিন ক্যাচ নিতে পারেননি।

এই প্রতিবেদন লেখা অবধি ভারত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে। অক্ষর প্যাটেলকে ফিরিয়েছেন নাসিম। পাকিস্তানি পেসারকে খেলতে সামনে এগিয়ে গিয়েছিলেন অক্ষর। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে ভেঙে দেয় স্টাম্প।

পান্থ অপরাজিত ২১ রানে। নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।