গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব

দেশের প্রথম সিটি ব্র্যান্ড ও প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সেবাসহ নানা ধরনের সুবিধা দিতে চালু করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি)। এর মধ্য দিয়ে রূপায়ণ সিটি তার গ্রাহকদের সেবা আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।

গতকাল রবিবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরায় উদ্বোধন করা হয় ‘নেটওয়ার্ক অপারেশন সেন্টার’ অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গীকার তারই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি সেবায় এনওসি যুক্ত করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন রেইস অনলাইন লিমিটেডের প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) মো. মাহাবুব উল্লাহ সুজন, রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন, ব্র্যান্ড মার্কেটিং প্রধান গোস্বামী অসীম রঞ্জন, আইটি প্রধান মোহাম্মাদ মাহমুদুন নবীসহ রেইস অনলাইনের পদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে এম মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনধারা স্বপ্নিল গতিতে আধুনিকায়ন হচ্ছে, তারই ধারাবাহিকতায় “দেশের প্রথম সিটি ব্র্যান্ড-রূপায়ণ সিটি” তার গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে রূপায়ণ সিটি উত্তরাতে চালু করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার। এ প্রযুক্তির মাধ্যমে সব প্রকার বিনোদন, অনলাইন যোগাযোগ, নিরবচ্ছিন্ন অনলাইন নিরাপত্তা ব্যবস্থা সিটিবাসীদের প্রদান করবে নিছিদ্র নিরাপত্তা এবং আনন্দময় সময়। রূপায়ণ সিটি সব সময় উদ্ভাবনীয় চিন্তায় উজ্জীবিত হয়ে একটি সমাজবদ্ধ আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে।’

রেইস অনলাইন লিমিটেডের সিএমও মো. মাহাবুব উল্লাহ সুজন বলেন, ‘বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। এ কাজটি অন্য সব কাজ থেকে আলাদা এবং খুবই উদ্ভাবনীমূলক। প্রতিটি মুহূর্তে উদ্ভাবনের নতুন নতুন সুযোগ। রূপায়ণ সিটির সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য অনেক বড় সম্মানের। এখন থেকে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে নিজেকে নিয়ে গেল এক অনন্য অগ্রযাত্রায়।’