বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট

নতুন ডিজি হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার প্রশিক্ষণ প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫-এর ১১ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট’র মহাপরিচালক পদে বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তার যোগদানের তারিখ হতে ১ বছরের জন্য নিয়োগ প্রদান করলেন। তিনি উক্ত পদে কর্মরত থাকাকালে প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।’  

২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বছরের ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যান। কুষ্টিয়ায় জন্ম নেওয়া হাসান ফয়েজ সিদ্দিকী আইনে ¯œাতক সম্পন্নের পর ১৯৮১ সালে জেলা ও দায়রা আদালতে আইন পেশা শুরু করেন।।