বিইউএমএস ও বিএএমএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরকারি বেসরকারি ইউনানী-আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ইউনানী মেডিসন অ্যান্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) ২০২৪ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেল ৩টায় সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইউনানী-আয়ুর্বেদিক এর উচ্চ শিক্ষায় ডিগ্রি পর্যায়ে চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো সরকারি সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর, অপর তিনটি প্রতিষ্ঠান হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত। বিজ্ঞপ্তি