টুঙ্গিপাড়ায় শতভাগ ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করেছে এবি ব্যাংক  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে শতভাগ ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করেছে এবি ব্যাংক পিএলসি। এ সময় এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় ঊর্ধ্বতন নেতারা, সরকারি কর্মকর্তাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।