৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু আজ

‘বিজ্ঞান ও প্রযুক্তি : উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই স্লোগানকে ধারণ করে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এতে অংশ নিচ্ছে সারা দেশের ছাত্র-ছাত্রী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তা। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান কমপ্লেক্স ভবনে বসছে খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলা। সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন বিজ্ঞান মেলার উদ্বোধন করবেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আওতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর দেশব্যাপী তিনটি ধাপে বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। প্রথম ধাপে দেশের সব উপজেলায় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুন পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান। বিজ্ঞপ্তি