আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি : শরাফ আহমেদ জীবন

কোকের বিজ্ঞাপন নিয়ে ভালোই বেকায়দায় পড়েছেন নির্মাতা ও কুশীলবরা। সদ্য মুক্তি পাওয়া কোকের বিজ্ঞাপন করে বেশ সমালোচনার মুখে পড়েছেন এর মডেলরা। মডেলদের একজন শপ্রাফ আহমেদ জীবন। সামাজিক মাধ্যমে সমালোচকদের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন তিনি। জানালেন তিনি ইসরায়েলের পক্ষে নন এবং সমস্ত আগ্রাসনের বিপক্ষে। 
 
সামাজিক মাধ্যমে এক পোস্টে জীবন বলেন,  আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত।
 
বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে বলেন, সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। 
 
ভক্তদের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন,  বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। 
ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।
 
তিনি ইসরায়েলের পক্ষে নন জানিয়ে বলেন, এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।
 
ইতোমধ্যে কোকের সেই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে। বিজ্ঞাপনটি বাংলা ভাষার এবং কোকাকোলার প্রধগান ইউটিউব চ্যানেলে মুক্ত করা হয়েছিল।