অনলাইনে অর্ডার করা আইসক্রিমের ভেতর মানুষের অঙ্গ!

অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন ভারতের মুম্বাইয়ের একজন চিকিৎসক। সেই আইসক্রিমের ভেতরে মানুষের আঙুলের একটি অংশ পেয়েছেন তিনি। মুম্বাইয়ের মালাড এলাকার বাসিন্দা ওই চিকিৎসক অনলাইনের মাধ্যমে ইউম্মো কোম্পানির আইসক্রিমটি অর্ডার করেছিলেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে বৃহস্পতিবার (১৩ জুন) এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। জনপ্রিয় মিষ্টান্ন ধরনের খাবারে আঙুলের টুকরো পাওয়ার ঘটনায়, ওই চিকিৎসক মালাদ থানায় ইউম্মো আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। এছাড়া আইসক্রিমটি নমুনা হিসেবে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়। 

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা আইসক্রিমের ভেতরে পাওয়া মানব অঙ্গটিকে আরও পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।