নেত্রকোনা সদর উপজেলার সাইঢুলি নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সদর উপজেলার মদনপুর পূর্বপাড়া গ্রামের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার সুলতানপুর ত্রিমোহনী থেকে নদীর স্রোত বয়ে গেছে কেন্দুয়া উপজেলার কাউরাট কোনাপাড়া এলাকার দিকে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন (রহ.) এর মাজারের পাশে সাইঢুলি নদীতে কচুরিপানা সুবার মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে সদর মডেল থানার পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ এসে সন্ধা ছয়টার দিকে লাশ উদ্ধার করে। তবে যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম জানান, মদনপুর সাইঢুলি নদীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্ত জন্য পুলিশ কাজ করছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।