বিএসএমএমইউ

ঈদে খোলা থাকছে ইনডোর জরুরি বিভাগ

পবিত্র ঈদুল-আজহার ছুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে। ছুটি শেষে ১৯ জুন থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।

বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন, পিসিআর ল্যাব এবং কভিড-১৯ টিকাদান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। এ সময় রোগীরা প্রয়োজনীয় সেবা পাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।