পুরনো ঢাকার আগা সাদেক এলাকায় মিরনজিল্লা সুইপার কলোনীর হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ প্রক্রিয়ার ওপর ৩০ দিনের স্থিতাবস্থা দিয়েছে এ উচ্চ আদালত। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে মিরন জিল্লা সুইপার কলোনীর হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের পুনর্বাসন না করে উচ্ছেদ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
গত বুধবার মিরনজিল্লার বাসিন্দাদের নিয়ে ‘প্রতিবাদ করে উচ্ছেদ ঠেকাল শিক্ষার্থীরা, আতঙ্কে বাসিন্দারা’ শিরোনামে একটি শীর্ষ জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে গতকাল সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন নাহার হাইকোর্টে এ রিট আবেদনটি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে তিনজন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
অ্যাডভোকেট মনোজ দেশ রূপান্তরকে বলেন, ‘ওই কলোনীতে হরিজন সম্প্রদায়ের মানুষেরা ২০০ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের প্রক্রিয়ায় তারা আতঙ্কে দিন পার করছেন।