ঠাকুরগাঁওয়ে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় মো. সারোয়ার হোসেন (৩৮) নামে একজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার। এ সময় সেখানে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পেলে ভ্রাম্যমান আদালত ওই ব্যক্তিকে দণ্ডাদেশ দেয়।
মো. সারোয়ার হোসেন উপজেলার মধ্য চাড়ল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার বলেন, ওই ব্যক্তি অতিরিক্ত হাসিল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।