নিউজিল্যান্ডকে হারিয়ে শক্তিশালি দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। তবে সেখানে লড়াই শুরুর আগেই দুঃসংবাদ দলটিতে। টুর্নামেন্টের মাঝে চোটাক্রান্ত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগানদের তারকা স্পিনার মুজিব-উর রহমান।
এক বিবৃতিতে আইসিসির টেকনিক্যাল কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।
সেখানে জানানো হয়, ডান হাতের তর্জনী মচকে যাওয়ায় চলতি আসরে তিনি আর খেলতে পারবেন না। ইতোমধ্যে তার বদলিও ঠিক করে ফেলেছে আফগানিস্তান, রিজার্ভে থাকা আগ্রাসী ওপেনার হজরতউল্লাহ জাজাই ঢুকেছেন মূল স্কোয়াডে।
উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলেন মুজিব। ম্যাচটিতে ২৩ বছর বয়সী এই স্পিনার ১৬ রানে ১ উইকেট শিকার করেন।