টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হেলাল আল মামুন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল আল মামুন উপজেলার কালিদাস গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নলুয়া বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আহত হন সিঙ্গাপুর প্রবাসী হেলাল আল মামুন। স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।